কুলিয়ারচরে ফেসবুক লাইভে আল্লাহ ও রাসুলকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

কুলিয়ারচর প্রতিনিধি | কুলিয়ারচর
মে ১১, ২০২৫
কুলিয়ারচরে ফেসবুক লাইভে আল্লাহ ও রাসুলকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় আল্লাহ ও রাসুল  (স.) কে নিয়ে অশ্লীল ভাষায় কটূক্তি করার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

পরে শুক্রবার (২ মে) দুপুরে ওই যুবককে ধর্মীয় অবমাননার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জের আদালত প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মুস্তফা (৩৯)। সে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের মো. নায়েব আলীর ছেলে।

জানা যায়, গত ২৮ এপ্রিল রাতে মোস্তফা তার নিজ নামের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে। সেখানে তাকে আল্লাহ ও রাসুল (স.)কে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করতে শোনা যায়।

ভিডিওটি বৃহস্পতিবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, স্থানীয় আলেম ওয়ালামাগণ কুলিয়ারচর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে মোস্তফার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় উপজেলার বড়চারা গ্রামের মৃত আমির হোসের ছেলে মো. জসিম উদ্দিন বাদী হয়ে শুক্রবার (২ মে) কুলিয়ারচর থানায় মামলা দায়ের (নং- ২) করেন। মামলায় কটূক্তিমূলক আচরণ করে ধর্মীয় অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়।

মামলার বাদী জসিম উদ্দিন ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে ক্ষমার অযোগ্য কথাবার্তা বলেছে। তার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

তবে স্থানীয় এলাকাবাসীর দাবি গ্রেপ্তারকৃত মোস্তফা কিছুটা মানসিক বিকারগ্রস্ত।

গ্রেপ্তারকৃত যুবক মোস্তফা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জানায়, ১৪ বছর আগে সে সৌদি আরবে কাজ করতে যায়। সেখানে সে টয়লেট ক্লিনারের কাজ করতো। সেই কাজের প্রায় ৪ লাখ টাকা মেরে দেয় মালিক পক্ষ। আজ পর্যন্ত সে টাকা তাকে দেওয়া হয়নি। সেই রাগে সে ফেসবুক লাইভ করেছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন পিপিএম বলেন, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার পূর্বক কিশোরগঞ্জের আদালতে প্রেরণ করা হয়।

কুলিয়ারচর'র অন্যান্য খবর

উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী শরীফুল আলমের

উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী শরীফুল আলমের

কুলিয়ারচরে দুর্গোৎসব ঘিরে ১৫০ দুস্থ হিন্দু নারীকে শাড়ি, ৩৫ মণ্ডপে ২১ টন চাল বিতরণ

কুলিয়ারচরে দুর্গোৎসব ঘিরে ১৫০ দুস্থ হিন্দু নারীকে শাড়ি, ৩৫ মণ্ডপে ২১ টন চাল বিতরণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আটকের সময় উত্তেজনা

কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আটকের সময় উত্তেজনা

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাই, মামলা, ৯ ঘণ্টা পর ফের গ্রেপ্তার, ওসি ক্লোজড

কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

কুলিয়ারচরে ইয়াবাসহ আটক একজনের জেল-জরিমানা

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

নানার বাড়ির কক্ষে ঝুলছিলো তরুণীর নিথর দেহ, মধ্যরাতে নানির মোবাইলে পাঠান ভিডিও

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সড়ক নিরাপদ রাখতে গিয়ে সড়কেই জীবন দিলেন পুলিশ সদস্য

সর্বশেষ