মিঠামইনে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ আটক ৪

বিজয় কর রতন, মিঠামইন | মিঠামইন
মে ১৭, ২০২৫
মিঠামইনে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ আটক ৪

কিশোরগঞ্জের মিঠামইনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ফুল মিয়া (৪৫), আলামিন (২৮), নজরুল মিয়া (৩৮) ও মো. অন্তর (১৮) নামের চারজনকে আটক করেছে।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের ফুল মিয়ার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় ১৪ পিস ইয়াবা, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২টি দেশীয় অস্ত্র রামদা, দুটি হেলমেট ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মিঠামইন সেনানিবাসের ক্যাপ্টেন মো. আবদুল্লাহ আল কাফি, ২৭ আর ই ব্যাটালিয়ন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ মে) দিবাগত রাত দেড়টায় ক্যাপ্টেন মো. আবদুল্লাহ আল কাফির নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের ফুল মিয়ার বাড়িতে অভিযান চালায়।

অভিযানে ফুল মিয়াসহ তার সহযোগীদের মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

পরে উদ্ধারকৃত মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তাদের মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।

মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘ দিন যাবৎ মাদক সেবনসহ ব্যবসা করে আসছিলো।

মিঠামইন'র অন্যান্য খবর

মিঠামইনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা ও সচেতনতামূলক মহড়া

মিঠামইনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা ও সচেতনতামূলক মহড়া

মিঠামইনে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা ও আনন্দ শোভাযাত্রা

মিঠামইনে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা ও আনন্দ শোভাযাত্রা

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: বহিষ্কৃত ছাত্রদল নেতা খোকাসহ গ্রেপ্তার ২

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: বহিষ্কৃত ছাত্রদল নেতা খোকাসহ গ্রেপ্তার ২

শারদীয় দুর্গাপূজা উদযাপনে মিঠামইনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উদযাপনে মিঠামইনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিঠামইনে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

মিঠামইনে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

মিঠামইনে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

মিঠামইনে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

মিঠামইনে প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার

মিঠামইনে প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার

আওয়ামী লীগের যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তাদের বাবার নাম গোলাম আযম: ফজলুর রহমান এমপি

আওয়ামী লীগের যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তাদের বাবার নাম গোলাম আযম: ফজলুর রহমান এমপি

সর্বশেষ