স্কুল প্রাঙ্গণে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার | মিঠামইন
মে ২৮, ২০২৫
স্কুল প্রাঙ্গণে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে

কিশোরগঞ্জের মিঠামইনে স্কুল প্রাঙ্গণে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢাকী ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছে, ঢাকী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে মো. মোশাহিদ ও আলাল উদ্দিনের ছেলে মো.জাবেদ। তারা দুজনই ঢাকী ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১১ টার দিকে ক্লাসরুম থেকে বের হয়ে মোশাহিদ ও জাবেদ সহপাঠীদের সাথে স্কুল প্রাঙ্গণে গল্প করছিল। এ সময় কাঞ্চন, আরিফ ও মুরসালিনসহ আরও কয়েকজন সহপাঠী এসে তাদের সাথে তর্ক শুরু করে।

এক পর্যায়ে কোমড় থেকে ছুরি বের জাবেদ ও মোশাহিদকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে স্কুল থেকে দৌড়ে পালিয়ে যায়।

পরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে তাদেরকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঢাকী ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, আহত এবং অভিযুক্ত উভয়ই দশম শ্রেণির শিক্ষার্থী। তবে যারা হামলা করেছে তারা আজ স্কুলে অনুপস্থিত ছিল। শুনেছি তাদের মধ্যে আগে কথা কাটাকাটি হয়েছিল। এই তুচ্ছ ঘটনার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আব্দুল্লাহ-আল-শাফী বলেন, আহতদের অবস্থা খুবই গুরুতর। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিঠামইন'র অন্যান্য খবর

মিঠামইনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা ও সচেতনতামূলক মহড়া

মিঠামইনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা ও সচেতনতামূলক মহড়া

মিঠামইনে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা ও আনন্দ শোভাযাত্রা

মিঠামইনে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা ও আনন্দ শোভাযাত্রা

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: বহিষ্কৃত ছাত্রদল নেতা খোকাসহ গ্রেপ্তার ২

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: বহিষ্কৃত ছাত্রদল নেতা খোকাসহ গ্রেপ্তার ২

শারদীয় দুর্গাপূজা উদযাপনে মিঠামইনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উদযাপনে মিঠামইনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিঠামইনে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

মিঠামইনে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

মিঠামইনে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

মিঠামইনে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

মিঠামইনে প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার

মিঠামইনে প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার

আওয়ামী লীগের যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তাদের বাবার নাম গোলাম আযম: ফজলুর রহমান এমপি

আওয়ামী লীগের যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তাদের বাবার নাম গোলাম আযম: ফজলুর রহমান এমপি

সর্বশেষ