মিঠামইনে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাজারো দর্শক

মিঠামইন প্রতিনিধি | মিঠামইন
আগস্ট ১, ২০২৫
মিঠামইনে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাজারো দর্শক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের উত্তর গোপদিঘী মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে উত্তর গোপদিঘী ঈদগাহ মাঠে এক মনোরম পরিবেশে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনালে এককোষা ফুটবল টিম এবং বজকপুর ফুটবল টিম প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ২-০ গোলে বজকপুর ফুটবল টিম এককোষা ফুটবল টিমকে পরাজিত করে।

জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সজল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হারুন, উত্তর গোপদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হেলাল উদ্দিন আনসারী অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল উপভোগ করেন।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন নাজমুল হক। ম্যাচের ধারা বর্ণনায় ছিলেন খলিলুর রহমান খোকন ও মিনহাজুর রহমান।

শ্রাবণের পড়ন্ত বিকেলে হাজার হাজার দর্শক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সজল বলেন, নিয়মিত ফুটবল চর্চার মাধ্যমে ফুটবলের মান উন্নয়ন এবং অগণিত দর্শকদের বিনোদনের খোরাক যোগানো হয়।

ভবিষ্যতে মিনি ফুটবলের পরিবর্তে বড় মাঠে ফুটবল প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দেন তিনি।

টুর্নামেন্টের অর্থায়নে ছিলেন ব্যাংক এশিয়া এবং জিকু ভুঁইয়া।

মিঠামইন'র অন্যান্য খবর

মিঠামইনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা ও সচেতনতামূলক মহড়া

মিঠামইনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা ও সচেতনতামূলক মহড়া

মিঠামইনে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা ও আনন্দ শোভাযাত্রা

মিঠামইনে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা ও আনন্দ শোভাযাত্রা

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: বহিষ্কৃত ছাত্রদল নেতা খোকাসহ গ্রেপ্তার ২

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: বহিষ্কৃত ছাত্রদল নেতা খোকাসহ গ্রেপ্তার ২

শারদীয় দুর্গাপূজা উদযাপনে মিঠামইনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উদযাপনে মিঠামইনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিঠামইনে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

মিঠামইনে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

মিঠামইনে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

মিঠামইনে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

মিঠামইনে প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার

মিঠামইনে প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার

আওয়ামী লীগের যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তাদের বাবার নাম গোলাম আযম: ফজলুর রহমান এমপি

আওয়ামী লীগের যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তাদের বাবার নাম গোলাম আযম: ফজলুর রহমান এমপি

সর্বশেষ