কিশোরগঞ্জে প্রথমবারের মতো শুরু হচ্ছে ইসলামী বইমেলা

স্টাফ রিপোর্টার | রকমারি
ডিসেম্বর ৮, ২০২৫
কিশোরগঞ্জে প্রথমবারের মতো শুরু হচ্ছে ইসলামী বইমেলা

তারুণ্যের প্ল্যাটফর্ম ‘আকাবা’-র উদ্যোগে কিশোরগঞ্জে প্রথমবারের মতো ইসলামী বইমেলা শুরু হতে যাচ্ছে। আগামী বুধবার (১০ ডিসেম্বর) থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত গুরুদয়াল কলেজ সংলগ্ন মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী এই ইসলামী বইমেলা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের কয়েকটি স্বনামধন্য প্রকাশনী বইমেলায় অংশগ্রহণ করছে। দর্শনার্থীরা বইমেলা থেকে পছন্দের বই কিনতে পারবেন এবং ইসলামি জ্ঞানচর্চার নানা আয়োজনে অংশ নিতে পারবেন।

আয়োজকদের মতে, তরুণদের মধ্যে সুস্থ পাঠাভ্যাস ও ইসলামী জ্ঞানের প্রসার ঘটাতেই এই আয়োজন।

তারা জানান, “আমরা তরুণ সমাজকে সুস্থ জ্ঞানের ধারায় ফিরিয়ে আনতে একটি সূচনা করেছি। ভবিষ্যতে আকাবা'র ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইসলামী প্রকাশনার অংশগ্রহণে আরও বৃহৎ পরিসরে বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন- মুহাম্মদ ইলিয়াস, উবায়দুল্লাহ মারুফ, আশিক আশরাফ, আশরাফ আলী সোহান, আহমাদ বশির, মুহাম্মদ আতিক, মুহাম্মদ বায়জিদ খান, হাসিবুল হাসান সহ আরও অনেক তরুণ।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সর্বশেষ