কটিয়াদীতে ভাতিজা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চাচা সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | কটিয়াদী
মে ৩০, ২০২৬
কটিয়াদীতে ভাতিজা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চাচা সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাঞ্চল্যকর মো. আনোয়ার হোসেন (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি মো. মহরম আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় রবিবার (২৪ মে) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বার্তাঘাট এলাকায় কটিয়াদী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মো. মহরম আলী কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের উত্তর পূর্বচর পাড়াতলা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

অন্যদিকে নিহত মো. আনোয়ার হোসেন পূর্বচর পাড়াতলা গ্রামেরই মৃত সাফি উদ্দিনের ছেলে। নিহত আনোয়ার হোসেন সম্পর্কে গ্রেপ্তার হওয়া মো. মহরম আলীর ভাতিজা।

স্থানীয় সূত্র জানায়, জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে ভাতিজা আনোয়ার হোসেনের সঙ্গে চাচা মহরম আলীর বিরোধ চলে আসছিলো। সম্প্রতি মোবাইল ফোন সংক্রান্ত একটি বিষয়ে তাদের বিরোধ চরম আকার ধারণ করে।

এর জের ধরে গত ১৫ মে দুপুরে মো. মহরম আলী তার ছেলে ও অন্যান্যদের সাথে নিয়ে আনোয়ারকে তার ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে এনে তার উপর চড়াও হয়। এ সময় তারা লোহার রড, লাঠি সোটা দিয়ে দীর্ঘ সময় আনোয়ারের উপর নির্যাতন চালায়। স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও ভয় ভীতি দেখায়।

মারপিটে গুরুতর আহত আনোয়ারকে মুমূর্ষু অবস্থায় সন্ধ্যায় বাড়ির সামনের স্কুল মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মৃত্যু নিশ্চিত হলে আনোয়ারের লাশ মাঠে রেখে তারা চলে যায়।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, কটিয়াদী থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে বড় সাফল্য পেয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মো. মহরম আলীকে সুনামগঞ্জের তাহিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৬ মে কটিয়াদী থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, পৈত্রিক ভিটা-বাড়ি ও সহায়-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মো. আনোয়ার হোসেনকে নিজ বসতঘরে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত আনোয়ারের মা বাদী হয়ে কটিয়াদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই মামলার আসামিরা আত্মগোপনে চলে যায়। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় কটিয়াদী থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এজাহারনামীয় আসামি মো. মহরম আলীর অবস্থান শনাক্ত করে। এরপর গত রবিবার (২৪ মে) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বার্তাঘাট এলাকা থেকে মো. মহরম আলীকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়।

অভিযানের বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশের বিশেষ টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

পুলিশ সুপার আশ্বস্ত করেন যে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে এবং যেকোনো অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।

কটিয়াদী'র অন্যান্য খবর

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদী থানার ওসি’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কটিয়াদী থানার ওসি’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

সর্বশেষ