সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে কিশোরগঞ্জভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘কিশোরগঞ্জ নিউজ’। পাঠকপ্রিয় এই নিউজ পোর্টালটির পরিধি বাড়াতে প্রতিষ্ঠানটি নিম্নবর্ণিত পদসমূহে তরুণ এবং উদ্যমী জনবল নিয়োগ দিচ্ছে।
১। উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর, কটিয়াদী, পাকুন্দিয়া, করিমগঞ্জ, তাড়াইল, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, বাজিতপুর, নিকলী, ভৈরব ও কুলিয়ারচর উপজেলা।
২। স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদর উপজেলা।
৩। কনটেন্ট ক্রিয়েটর: সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটের জন্য আকর্ষণীয় সংবাদভিত্তিক কনটেন্ট তৈরিতে দক্ষ।
৪. ভিডিও এডিটর: সংবাদভিত্তিক ভিডিও এডিটিং, ফুটেজ কাটিং, ভয়েসওভার, গ্রাফিক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম উপযোগী ভিডিও তৈরিতে দক্ষ।
৫. প্রেজেন্টার কাম ডেস্ক রিপোর্টার: সংবাদ উপস্থাপনা, ডেস্ক রিপোর্ট তৈরি এবং ক্যামেরার সামনে সাবলীলভাবে সংবাদ উপস্থাপনায় দক্ষ।
আপনি যদি সমসাময়িক ঘটনা নিয়ে সচেতন এবং তথ্য ও সংবাদের দুনিয়ায় বিচরণ করতে ভালোবাসেন; আপনার যদি লেখা ও কন্টেন্টের মাধ্যমে মানুষের কাছে সত্য তুলে ধরার সাহস ও স্পৃহা থাকে তাহলে জীবনবৃত্তান্তসহ সরাসরি যোগাযোগ করুন।
যোগাযোগের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।
যোগাযোগ: কিশোরগঞ্জ নিউজ কার্যালয়
৫০, গৌরাঙ্গবাজার (সেগুনবাগিচা), কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল: ০১৬১৪ ৩৫৪৯৫০
ইমেইল: kishoreganjnews247@gmail.com