কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
সেপ্টেম্বর ২৭, ২০২৬
কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

হাওর-সমতলের বৈচিত্র্যময় জেলা কিশোরগঞ্জে পর্যটন খাতের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতির সূচকে অনগ্রসর এ জেলাকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই কিশোরগঞ্জকে একটি পর্যটনবান্ধব জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসনের পর্যটনকেন্দ্রীক এসব উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন।

এতে অন্যদের মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, জেলা এনসিপি সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসাইন প্রমুখ আলোচনায় অংশ নেন।

বক্তারা হাওরে পর্যটকদের জন্য উন্নত হোটেল-মোটেল, নিরাপদ নৌযান ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থাপনাকেন্দ্রীক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন পর্যটন উদ্যোগের ওপর গুরুত্বারােপ করেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক সোহানা নাসরিনের নেতৃত্বে বিশ্ব পর্যটন দিবসের র‌্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণ

কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণ

দুর্গাপূজায় গুপ্তবাহিনী ও নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দুর্গাপূজায় গুপ্তবাহিনী ও নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন, হাসপাতালে ভর্তি ১৩৬

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন, হাসপাতালে ভর্তি ১৩৬

জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে কৃষিভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

সর্বশেষ