শহীদ মোবারকের কবর জিয়ারত ও দোয়া ইসলামী ছাত্র আন্দোলনের

স্টাফ রিপোর্টার | করিমগঞ্জ
জুলাই ১২, ২০২৬
শহীদ মোবারকের কবর জিয়ারত ও দোয়া ইসলামী ছাত্র আন্দোলনের

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ মোবারক হোসাইন এর কবর জিয়ারত ও দোয়া কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ জুলাই) বাদ আছর করিমগঞ্জ উপজেলা মডেল মসজিদ সংলগ্ন শহীদ মোবারক হোসাইন এর কবর জিয়ারত ও দোয়া কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমাদ এর নেতৃত্বে এতে জেলা সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আল আমিন সজিব, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান, কওমী মাদরাসা সম্পাদক এনামুল হাসান প্রমুখ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

করিমগঞ্জ'র অন্যান্য খবর

সর্বশেষ