কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি

স্টাফ রিপোর্টার | কটিয়াদী
নভেম্বর ২৩, ২০২৬
কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। গত অক্টোবর মাসে জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অধিক মাদক উদ্ধার করায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয় ও তাকে পুরস্কৃত করা হয়।

পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. রফিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলার ১৩টি থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

কটিয়াদী'র অন্যান্য খবর

সর্বশেষ