ফোনে কী কথা হল মোদি-ট্রাম্পের

স্টাফ রিপোর্টার | রকমারি
মে ৩১, ২০২৬
ফোনে কী কথা হল মোদি-ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর তার সঙ্গে প্রথমবার ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একে অপরকে উষ্ণ অর্ভ্যথনা জানিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসেই যুক্তরাষ্ট্র সফর করছেন মোদি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্পের সঙ্গে দ্রুত বৈঠকের জন্য মরিয়া ভারতের প্রধানমন্ত্রী। মূলত এ প্রেক্ষাপটেই মোদিকে যুক্তরাষ্ট্রে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে কথা বলেছেন দুই নেতা। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করেছেন যে, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অভিবাসন নিয়ে আলাপ করেছেন। ট্রাম্প আশা করছেন ভারতীয় ‘অবৈধ অভিবাসীদের’ ফেরত নিতে সঠিক কাজটাই করবে মোদি সরকার। এবার অবৈধ অভিবাসন রোধে বেশ কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন।

ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে হারিয়ে পুনরায় নির্বাচিত হওয়া ট্রাম্প এবার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেই অবৈধ অভিবাসীদের ঠেকাতে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বেশ তৎপর হয়েছেন। তাই তিনি মোদির সঙ্গে ফোনালাপে এ বিষয়টিতে বেশ জোর দিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প ও মোদির মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। কীভাবে দুই দেশের সহযোগিতা আরও প্রসারিত করা যায় সে বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা। এছাড়া মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়েও ঘনিষ্ঠ আলাপ করেছেন তারা। এর মাধ্যমে দুই দেশের কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোয়াডের অংশীদারিত্বকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। এ বছরের শেষের দিকে কোয়াডের শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে শেষ সফর করেছিলেন মোদি। সেসময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। তার ডাকেই ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক জোট কোয়াডের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন মোদি। সেখানে তাদের সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উপস্থিত ছিলেন।

ট্রাম্পের শপথের আগে মোদির যুক্তরাষ্ট্র সফরের গুঞ্জন থাকলেও সেখানে আমন্ত্রণ না পাওয়ায় উপস্থিত ছিলেন না বিজেপির ওই নেতা। তবে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সর্বশেষ