বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্মআহ্বায়কের দায়িত্বে কুলিয়ারচরের সম্রাট আলমগীর

স্টাফ রিপোর্টার | রকমারি
সেপ্টেম্বর ১৩, ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্মআহ্বায়কের দায়িত্বে কুলিয়ারচরের সম্রাট আলমগীর

বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিইউএলএ) এর ২০২৬ সালের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের সন্তান এডভোকেট সম্রাট আলমগীর। সম্প্রতি জাতীয় পর্যায়ের আইনজীবীদের এই সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিইউএলএ) এর নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে এডভোকেট শফিকুল ইসলাম শফিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এডভোকেট শেখ জাহিদ ইসলাম সোহাগ দায়িত্ব পেয়েছেন। এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট সম্রাট আলমগীর।

এডভোকেট সম্রাট আলমগীর কুলিয়ারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পালোটিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল সাত্তার।

আইন পেশায় দীর্ঘদিন ধরে সম্পৃক্ত সম্রাট আলমগীরের এ দায়িত্বপ্রাপ্তিকে তাঁর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। জাতীয় পর্যায়ের আইনজীবীদের সংগঠনে দায়িত্ব পাওয়ায় কুলিয়ারচরেও আনন্দের সৃষ্টি হয়েছে।

এদিকে, বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিইউএলএ) এর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় এডভোকেট সম্রাট আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী, বন্ধু, স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ