এ সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

স্টাফ রিপোর্টার | রকমারি
মে ৩১, ২০২৬
এ সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে উত্তর গাজার বাসিন্দাদের নিজ বাড়িতে ফিরতে দেবে ইসরাইল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকায় আরবেল ইয়েহুদ নামের একজন নারী রয়েছেন, যিনি একন বেসামরিক ইসরাইলি। তার মুক্তির বিষয়ে হামাস-ইসরাইলের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। যার ফলে উত্তর গাজার বাসিন্দাদের ঘরে ফেরার অনুমতি দিতে বিলম্ব করেছে তেল আবিব।

এ সপ্তাহের শনিবার চার জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে এদের সঙ্গে ইয়েহুদ নামের ওই নারীকে মুক্তি দেয়া হয়নি। যার ফলে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে ইসরাইল। দেশটির দাবি অনুযায়ী চুক্তিতে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে আগে ইসরাইলি বেসামরিক জিম্মিদের মুক্তি দেয়ার কথা রয়েছে। যুদ্ববিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। যার বিনিময়ে ৩০০ ফিলিস্তিনি কারবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল।

অন্যদিকে উত্তর গাজায় অবরুদ্ধ হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে নিজ বাড়িতে ফিরতে দিচ্ছে না ইসরাইল। তাদের সেনারা ওই সকল ফিলিস্তিনিদের বাড়িতে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে।

১৯ই জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু করেছে হামাস এবং ইসরাইল। এর মাধ্যমে হামাসের হাতে জিম্মি হওয়া ইসরাইলিদের মুক্তি দেয়া হচ্ছে, পক্ষান্তরে ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে তেল আবিব।

নেতানিয়াহু এবং মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, প্রথম ধাপের এবার মুক্তি পেতে যাওয়াদের তিনজনকে এ সপ্তাহের বৃহস্পতিবার মুক্তি দেয়া হবে। যাদের মধ্যে আরবেল ইয়েহুদ থাকবেন বলে আশা করা হচ্ছে। আর বাকি তিনজনকে পরের সপ্তাহের শনিবার মুক্তি দেয়া হবে। এর বিনিময়ে এ সপ্তাহের শেষের দিকে আরও ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সর্বশেষ