নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | রকমারি
মে ৩১, ২০২৬
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু

নাইজেরিয়ার একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। পশ্চিম আফ্রিকার ওই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দেয়ার পর জ্বালানিবাহী ট্যাঙ্কারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, দুর্ঘটনাটি ঘটেছে গত শনিবার। এতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা। এক সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় প্রায় ১০০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, রাস্তায় চলার একপর্যায়ে ট্রাকটির ব্রেক ব্যর্থতার সম্মুখীন হয় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি এক্সপ্রেসওয়েতে সামনে থাকা বেশ কিছু যানবাহনের মধ্যে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, এই ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে যারা অক্ষত রয়েছেন। ওগুংবেমাইড বলেছেন, দুর্ভাগ্যবশত বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত ১৮ ভুক্তভোগী এতোটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সর্বশেষ