নয় বছরে কিশোরগঞ্জ নিউজ

স্টাফ রিপোর্টার | রকমারি
জুন ১, ২০২৫
নয় বছরে কিশোরগঞ্জ নিউজ

রবিবার (পহেলা জুন) ৯ বছরে পা রেখেছে লাখো মানুষের প্রাণের স্পন্দন ও তথ্যের তরঙ্গবাহী কিশোরগঞ্জের প্রথম, ঐতিহ্যময় সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জনিউজডটকম। প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে নতুন বছরের এ পথচলা কিশোরগঞ্জকে জানার জানালাকে যেন আরো সুবর্ণরূপ দিয়েছে।

‘কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা’ এই স্লোগান নিয়ে ২০১৭ সালের পহেলা জুন নবযাত্রা শুরু করে কিশোরগঞ্জভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘কিশোরগঞ্জ নিউজ’। সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি-প্রগতি আর উজান-ভাটির সমৃদ্ধ জনপদ কিশোরগঞ্জের শেকড়সংলগ্ন মানুষের মুখপত্র হয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়ে শুরু হয় এর নবযাত্রা। এই লক্ষ্য নিয়েই নানা চড়াই-উতরাই আর সীমাবদ্ধতা পেরিয়ে কিশোরগঞ্জ নিউজ প্রতিনিয়ত ছুটছে খবরের পেছনে।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে মূলমন্ত্র করে কিশোরগঞ্জ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংবাদ অনুষঙ্গকে তুলে ধরার চেষ্টা করছে কিশোরগঞ্জ নিউজ। বাংলাদেশ ছাড়াও বিশ্বব্যাপী কিশোরগঞ্জবাসীর অর্জন, সাফল্য আর কৃতিত্বকে গুরুত্বের সাথে উপস্থাপনে সচেষ্ট রয়েছে কিশোরগঞ্জ নিউজ।

আর বিগত আট বছরে কিশোরগঞ্জ নিউজ আন্তরিকতা ও সততার সাথে এই প্রচেষ্টা চালিয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাহসের সাথে আন্দোলনের খবর ও কন্টেন্ট প্রচার করেছে। এরপরও আমাদের নানা সীমবাদ্ধতা ছিলো। তাই কিশোরগঞ্জ নিউজ এর সফলতা-ব্যর্থতার বিচার কেবল এর পাঠকেরাই করতে পারবেন।

কিশোরগঞ্জ নিউজ কিশোরগঞ্জ জেলার মাটি ও মানুষ সবার কথা বলতে চায়। সবার কর্মপন্থাকে মূল্যায়ণ করতে চায়। বিশ্লেষণমূলক ও গঠনমূলক খবরের মাধ্যমে কিশোরগঞ্জের সাফল্য-সম্ভাবনাকে দেশে-বিদেশে তুলে ধরতে চায়।

মুক্তিযুদ্ধ, ২৪ এর বিপ্লব, ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, বিনোদন, কৃষি, ব্যক্তিত্ব, ব্যবসা-বাণিজ্য, সাহিত্য-সংস্কৃতি প্রভৃতি সব বিষয়েই দায়িত্বশীল সংবাদ দিতে চায়। বর্ষপূর্তির এই দিনে এটাই পাঠকের প্রতি কিশোরগঞ্জ নিউজের দায়বদ্ধতা।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।’ কবিগুরুর উক্তিতে উজ্জীবিত হয়ে কিশোরগঞ্জ নিউজও তার পাঠকদের এই প্রতিশ্রুতি দিতে চায়, সত্য তা যত কঠিনই হোক, কিশোরগঞ্জ নিউজ সত্যকেই তুলে ধরবে।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সর্বশেষ