কবি ও সাংবাদিক রেজা রহমানের স্মরণসভা

স্টাফ রিপোর্টার | রকমারি
জুন ১৫, ২০২৫
কবি ও সাংবাদিক রেজা রহমানের স্মরণসভা

প্রকাশনা সংস্থা ‘কালো’র আয়োজনে কিশোরগঞ্জে কবি ও সাংবাদিক রেজা রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে জেলা শহরের স্টেশন রোডের খান টাওয়ারে কিশোরগঞ্জ নিউজ মিলনায়তনে ‘রিমেম্বারিং রেজা রহমান’ শিরোনামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে রেজা রহমানকে স্মরণ করেন রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা। কবির স্মৃতিচারণ করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

তারা বলেন, রেজা রহমান কেবল একজন কবি বা সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন দক্ষ সংগঠক। তার থেকে অনেক তরুণ লেখক অনুপ্রেরণা পেয়েছে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন  ‘কালো’র প্রকাশক শাহ মুহাম্মদ মোশাহিদ। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির আরেক প্রকাশক মো. আল আমিন।

বক্তারা তাদের স্মৃতিচারণে রেজা রহমানের সাহিত্য, সাংগঠনিক দক্ষতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তার রুহের মাগফেরাতের জন্য মোনাজাত করেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ।

সভায় রেজা রহমানকে স্মরণ করেন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি শামছুল আলম সেলিম, কবির বন্ধু শাহ মো. ওবায়েদ উল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও তরুণ উদ্যোক্তা সৈয়দ ইয়াসিন।

কবির পরিবার থেকে স্মৃতি তুলে ধরেন তার দুই ভাই মুহিবুবুর রহমান লিংকন ও মশিউর রহমান রাসেল, কবির ছেলে জায়সী মুহম্মদ নাভীদ এবং মেয়ের জামাই সৈয়দ শাফী আসজাদ।

অনুষ্ঠানে সাংবাদিক ও সাহিত্যিকদের মধ্যে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, চ্যানেল আই ও বাসস এর জেলা প্রতিনিধি এসকে রাসেল, কালবেলা এর জেলা প্রতিনিধি শরফউদ্দিন হোসাইন জীবন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি এনামুল হক হৃদয়, লেখক ইসমাইল হোসাইন মুফিজী, সাদেক আহম্মদ, সাংবাদিক মসিউর রহমান নাদিম, শহীদুজ্জামান শুভ, আব্দুল্লাহ আল মহসিন, শফিক নোমানী প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৯ জুন কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। রেজা রহমানের পুরো নাম মুহম্মদ রেজাউর রহমান।

সত্তরের দশক থেকে সাহিত্য ও সাংবাদিকতায় সক্রিয় রেজা রহমান ছিলেন বহু সংকলন ও পত্রিকার সম্পাদক।

তিনি 'সুধাকর' নামে একটি সাহিত্য সংগঠন গড়ে তুলেন। ১৯৭৩ সালে ওই সংগঠন থেকে ভাষা শহীদদের স্মরণে প্রথম ‘রক্তের স্বরলিপি’ নামে সংকলন সম্পাদনা করেন।

এরপর সাপ্তাহিক বাংলার দর্পন, দৈনিক জাহান, সাহিত্য মাসিক চন্দ্রাকাশ, অঙ্গীকার ডাইজেস্ট, সাপ্তাহিক মাটির বাংলা ও ইসতিকলাল, সাহিত্য পত্রিকা উত্তরকাল সম্পাদনা করেন।

টানা সাত বছর তিনি কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ছিলেন। সংগঠনটি কিশোরগঞ্জের প্রধান সাহিত্য সংগঠন হিসেবে পরিচিত।

ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত শিশুতোষ পত্রিকা সবুজ পাতায় সত্তরের দশক থেকে তিনি সহজ ভাষায় কুরআন ও হাদিসের অনুবাদ লিখে গেছেন।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সর্বশেষ