কটিয়াদীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | কটিয়াদী
আগস্ট ১৯, ২০২৫
কটিয়াদীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. আনোয়ার হোসেন (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন কটিয়াদী উপজেলার আচমিতা পূর্বপাড়ার মৃত সুরুজ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম তালুকদার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নিকট প্রসিকিউশন দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কটিয়াদী'র অন্যান্য খবর

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদী থানার ওসি’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কটিয়াদী থানার ওসি’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

সর্বশেষ