কিশোরগঞ্জে শীতার্তদের জন্য আশা’র কম্বল হস্তান্তর

স্টাফ রিপোর্টার | রকমারি
নভেম্বর ১৯, ২০২৫
কিশোরগঞ্জে শীতার্তদের জন্য আশা’র কম্বল হস্তান্তর

কিশোরগঞ্জে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০টি উন্নতমানের কম্বল হস্তান্তর করেছে বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা।

বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত আনুষ্ঠানিকভাবে এসব কম্বল গ্রহণ করেন।

কম্বল হস্তান্তর করেন আশা কিশোরগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফজলুল হক মিন্টু।

এ সময় আশা’র রিজিওনাল ম্যানেজার মো. মামুন আব্দুল গাইউম, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, ব্রাঞ্চ ম্যানেজার তাজউদ্দিন আহমেদ, মো. আমিনুল ইসলাম, মো. আব্দুল মজিদ, জাহানারা বেগম ও মো. ফারুক আহমেদ প্রমুখসহ আশা’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা’র বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের স্বত্ঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এছাড়া এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যও তিনি পরামর্শ দেন।

প্রসঙ্গত, আশা’র নিজস্ব অর্থায়নে ২০২৫ সালে সারাদেশের দরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার কম্বল বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সর্বশেষ