১৩ উপজেলার তরুণদের নিয়ে কিশোরগঞ্জে ক্লাইমেট ফেস্টিভাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | রকমারি
নভেম্বর ৩০, ২০২৫
১৩ উপজেলার তরুণদের নিয়ে কিশোরগঞ্জে ক্লাইমেট ফেস্টিভাল অনুষ্ঠিত

হাওর অধ্যুষিত জেলা কিশোরগঞ্জে দুই শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ইয়ুথ অ্যান্ড ক্লাইমেট ফেস্টিভাল ২০২৫’। জেলা শিল্পকলা একাডেমিতে গত ২১ নভেম্বর ক্লাইমেট ফর টুমোরো এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কিশোরগঞ্জ জেলা শাখা যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।

দিনব্যাপী উৎসবে জেলার ১৩ উপজেলার যুবনেতা, স্বেচ্ছাসেবী প্রতিনিধি এবং তরুণ সংগঠকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ, সমাধান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে তরুণদের ভূমিকা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উৎসবের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতা, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবী কর্মসূচি এবং জলবায়ু অভিযোজন বিষয়ে মতবিনিময় করেন।

ক্লাইমেট ফর টুমোরো ও ভিবিডি কিশোরগঞ্জ জেলা শাখা দীর্ঘদিন যাবত জেলায় জলবায়ু পরিবর্তন, হাওর অঞ্চলে পরিবেশ রক্ষা, টেকসই কৃষি ও পানি ব্যবস্থাপনা এবং সামাজিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে এসব কার্যক্রমে বিশেষ অবদান রাখা ১৩ উপজেলার প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ক্লাইমেট ফর টুমোরো সংগঠনের নির্বাহী সভাপতি ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা প্রায় তিন শতাধিক তরুণ নিয়মিত কাজ করছি। ‘ইয়ুথ অ্যান্ড ক্লাইমেট ফেস্টিভাল’ আমাদের এই যাত্রার একটি বড় অর্জন। তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব উন্নয়নে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি।

অনুষ্ঠানে সংগঠনটির জাতীয়, ঢাকা বিভাগীয় প্রতিনিধিবৃন্দ, জেলা-উপজেলা পর্যায়ের যুবনেতা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ সচেতনতা জোরদার, যুব নেতৃত্ব বিকাশ এবং একটি টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যৌথভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

রকমারি'র অন্যান্য খবর

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

নবীজির শানে কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ পেলেন কবি ইসমাঈল হোসাইন মুফিজী

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

প্রবীণ সাংবাদিক শাহজাহান আইসিইউতে, প্রয়োজন চিকিৎসা সহায়তা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

অর্থ পাচারের অভিযোগ সত্য নয় বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলমের

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

চবি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শুভ-তাজুল

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সর্বশেষ