কিশোরগঞ্জে সিপিবি প্রার্থী এনামুল হকের মিছিল ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার | রাজনীতি
ডিসেম্বর ৯, ২০২৫
কিশোরগঞ্জে সিপিবি প্রার্থী এনামুল হকের মিছিল ও গণসংযোগ

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী এডভোকেট এম এনামুল হকের সমর্থনে কিশোরগঞ্জে মিছিল করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা শহরের একরামপুর এলাকা থেকে মিছিলটি বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে পুরানথানা এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় দলীয় প্রতীক ‘কাস্তে’ প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সিপিবি প্রার্থী এডভোকেট এম এনামুল হক।

এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এডভোকেট এম এনামুল হক বলেন, দেশের প্রকৃত গণতন্ত্র ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এখনো অসম্পূর্ণ রয়েছে। কৃষক–শ্রমিক–দিনমজুরের বাস্তব সমস্যাগুলো সমাধানে সিপিবি দীর্ঘদিন সংগ্রাম করে আসছে। কৃষক ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনমজুরের কর্মসংস্থান অনিশ্চিত। রিকশা ও অটোরিকশা শ্রমিক পুলিশি হয়রানির শিকার হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে আমি সংসদে শক্ত অবস্থান নিতে চাই। এ লক্ষ্যে আমি কাস্তে মার্কায় সবার সমর্থন ও ভোটারদের ভোট চাই।

এডভোকেট এম এনামুল হক তার বক্তব্যে উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় তিনি কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে অটোরিকশার পালাভিত্তিক রঙ ব্যবস্থা চালু, অন্তত ১০ হাজার হকারের জন্য হকার্স মার্কেট নির্মাণ, নরসুন্দা নদীর নাব্যতা পুনরুদ্ধার, সকল ওয়ার্ডে সামাজিক কবরস্থান স্থাপন এবং কিশোরগঞ্জ–হোসেনপুরের হাসপাতাল ও বিদ্যালয়গুলোকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন।

মেহনতি মানুষের রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করে এনামুল হক কাস্তে মার্কায় সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ