কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

স্টাফ রিপোর্টার | রাজনীতি
ডিসেম্বর ১০, ২০২৫
কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়ার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) আসরের নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু করা হয়।

'মার্চ ফর দাঁড়িপাল্লা' নামে অনুষ্ঠিত এই মিছিলে দাঁড়িপাল্লার রেপ্লিকা, সাদা পতাকায় খচিত দলীয় লোগো ও প্রার্থীর ছবি নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় পতাকা হাতে মিছিলে নেতৃত্ব দেন অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া।

এর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম থেকে দলে দলে মানুষ শহীদী মসজিদ প্রাঙ্গণে এসে জড়ো হন। মিছিলে বয়স্ক মানুষের পাশাপাশি তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, মাথার ওপরে থাকা দাঁড়িপাল্লার প্রতীক- সব মিলিয়ে শহরের সড়কজুড়ে তৈরি হয় নির্বাচনী আমেজ।

মিছিলে অন্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, শহর আমীর আ.ম. ম আবদুল হক, সদর উপজেলার আমীর কারী নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া অনেক তরুণ বলেন, পরিবর্তনের স্বপ্ন নিয়ে তারা দাঁড়িপাল্লাকে সমর্থন করছেন।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে সিপিবি প্রার্থী এনামুল হকের মিছিল ও গণসংযোগ

কিশোরগঞ্জে সিপিবি প্রার্থী এনামুল হকের মিছিল ও গণসংযোগ

সর্বশেষ