গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কিশোরগঞ্জে এসডিএফ এর কর্মশালা

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
ডিসেম্বর ২২, ২০২৫
গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কিশোরগঞ্জে এসডিএফ এর কর্মশালা

সামাজিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কিশোরগঞ্জে কর্মশালা করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসডিএফ জেলা কার্যালয়ের আয়োজনে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের জেলা স্টেক হোল্ডারদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৈয়দ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. ইশতিয়াক ইমন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার।

এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (লাইভলীহুড এন্ড কমিউনিটি ফাইন্যান্স) মো. ইয়াকুব আলীর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ কিশোরগঞ্জ জেলা ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান।

কর্মশালায় জানানো হয়, রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার সদর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই ৪টি উপজেলার ২৫টি ইউনিয়নের ২০০টি গ্রামে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এসডিএফ কাজ করছে। প্রকল্প এলাকার ৩৫ হাজার ৪৭৭টি সুবিধাভোগী পরিবার রয়েছে।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপকারভোগী মহিলা সদস্যসহ নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণ

কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণ

দুর্গাপূজায় গুপ্তবাহিনী ও নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দুর্গাপূজায় গুপ্তবাহিনী ও নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন, হাসপাতালে ভর্তি ১৩৬

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন, হাসপাতালে ভর্তি ১৩৬

জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

সর্বশেষ