কটিয়াদীতে স্বামীর হত্যাকাণ্ডের দুই মাস পর সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত

মাসুম পাঠান | কটিয়াদী
আগস্ট ১, ২০২৬
কটিয়াদীতে স্বামীর হত্যাকাণ্ডের দুই মাস পর সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যাকাণ্ডের মাত্র দুই মাস পর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী অন্তরা (২৭) নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত অন্তরা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমানের স্ত্রী। জিল্লুর রহমান গত ১৮ মে কটিয়াদী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের শিকার হন।

পারিবারিক সূত্র জানিয়েছে, জিল্লুর রহমান হত্যা মামলাটি বর্তমানে কিশোরগঞ্জ পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করছে।

কিশোরগঞ্জে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে সিএনজি চালিত অটোরিকশায় বাড়িতে ফেরার পথে অন্তরা কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে উপজেলার আচমিতা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ১৮ মে কটিয়াদী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। পরে মামলাটির তদন্তভার কিশোরগঞ্জ পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ পিবিআই এর উপপরিদর্শক (এসআই) ও নিহত অন্তরার স্বামী জিল্লুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, কটিয়াদী বাজারের ব্যবসায়ী নিহত জিল্লুর রহমানের স্ত্রী অন্তরা পিবিআই এর কিশোরগঞ্জ কার্যালয়ে আমার সাথে দেখা করতে আসেননি। সড়ক দুর্ঘটনায় অন্তরার মৃত্যু দুঃখজনক ও মর্মান্তিক।

কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, সড়ক দুর্ঘটনায় অন্তরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে মাত্র দুই মাসের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী'র অন্যান্য খবর

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কটিয়াদী থানার ওসি’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কটিয়াদী থানার ওসি’র বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান

কটিয়াদীতে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের পাইপলাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

সর্বশেষ