কিশোরগঞ্জে বিনামূল্যে ভূমিসেবা সহায়তা দিতে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
সেপ্টেম্বর ১৬, ২০২৬
কিশোরগঞ্জে বিনামূল্যে ভূমিসেবা সহায়তা দিতে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

ভূমিসেবা সহজ করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপনা করা এই কেন্দ্র থেকে জনসাধারণ বিনামূল্যে সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিতে পারবেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রূপা এবং জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য মাজহারুল ইসলামকে জেলা প্রশাসক সোহানা নাসরিন সেবাকেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার নাগরিকদের ভূমি সেবা সহজ ও হয়রানিমুক্ত করার জন্যে ভূমিসেবা কেন্দ্রটি করা হয়েছে। এটি ভূমি মন্ত্রণালয়ের একটি উদ্ভাবনী উদ্যোগ। এটির ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন।

নাগরিকগণ সরাসরি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন। এই কেন্দ্রের মাধ্যমে তারা প্রতিদিন ভূমি উন্নয়ন কর দেওয়া, নামজারি ও জমাখারিজ, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ বা নকশা প্রাপ্তির আবেদনসহ অন্যান্য সেবা পাবেন।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণ

কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনা ও সাদাছড়ি বিতরণ

দুর্গাপূজায় গুপ্তবাহিনী ও নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দুর্গাপূজায় গুপ্তবাহিনী ও নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে সতর্ক থাকতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন, হাসপাতালে ভর্তি ১৩৬

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন, হাসপাতালে ভর্তি ১৩৬

জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

জাতীয় উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

পুলিশ সুপার মিজানের উদ্যোগে পর্যটকদের জন্য নানা সেবামূলক ব্যবস্থা

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

সর্বশেষ