ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ ও স্থায়ী ক্যাম্পাসের দাবি

স্টাফ রিপোর্টার | শিক্ষা
মে ৫, ২০২৫
ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ ও স্থায়ী ক্যাম্পাসের দাবি

কিশোরগঞ্জের বেসরকারি বিশ্ববিদ্যালয় ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. দূর্গাদাস ভট্টাচার্যের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৫ মে) দুপুরে জেলা শহরের নীলগঞ্জ রোড এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তাসফিক ইসলাম রাহিন, আলফাজ উদ্দিন মিশু, সাদ্দাম হোসেন তূর্য, খালেদুর রহমান ফুরাদ, হাবিবুর রহমান, ফজলুল কবির ইফতি প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. দূর্গাদাস ভট্টাচার্যের পদত্যাগ, অনতিবিলম্বে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর, বিশ্ববিদ্যালয় নীতিমালা লঙ্ঘন করে ট্রাস্ট্রি বোর্ডের চাকুরিরত সদস্যদের চাকুরি থেকে অব্যাহতি দিতে হবে।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগেও কোনো সমাবর্তন হয়নি, এ বিষয়ে স্পষ্ট বিবৃতি দিতে হবে।

এছাড়া কম্পিউটার ল্যাবসহ মাল্টিমিডিয়া ক্লাস রুমের ব্যবস্থাসহ মেয়েদের জন্য পর্যাপ্ত কমনরুমের ব্যবস্থা করারও দাবি জানান তারা।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বিবিএ’র শিক্ষার্থী সৈয়দ রাফিদ উল্লাহ সামিন, ইংরেজি’র শিক্ষার্থী জয় চন্দ্র কর ও মো. তাওহীদ আহমেদ রাফিউ, এলএলবি’র শিক্ষার্থী মো. নাজমুল শাহারিয়ার প্রান্ত প্রমুখ নেতৃত্ব দেন।

শিক্ষা'র অন্যান্য খবর

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

সর্বশেষ