কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার | শিক্ষা
জুন ১৪, ২০২৬
কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

কিশোরগঞ্জে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রদর্শনী ও প্রতিযোগিতায় সেরা হয়েছে পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়। জেলার ১৩টি উপজেলার সেরা দলগুলোর মধ্যে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এ প্রতিষ্ঠানটি প্রথম হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুরে জেলা শহরের কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সমুদ্র ও সৌরশক্তিভিত্তিক শিল্প বিপ্লব উপস্থাপন করে আসিয়া বারি আদর্শ বিদ্যালয়। প্রকল্পটি বিচারকদের রায়ে প্রথম হয়।

এছাড়া ভৈরবের বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে।

বিজয়ী সেরা তিনটি দলের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার।

এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ,কে,এম নাদিরুজ্জামান।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় জেলা শিক্ষা অফিস উদ্ভাবনী প্রদর্শনী ও প্রতিযোগিতা বাস্তবায়ন করে। এতে উপজেলা পর্যায়ে সেরা ১৩টি দল নিজ নিজ উদ্ভাবন প্রদর্শন করে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষকের সমন্বয়ে প্রত্যেকটি দল গঠিত হয়।

আয়োজকেরা জানিয়েছেন, জেলা পর্যায়ের সেরা দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

শিক্ষা'র অন্যান্য খবর

সর্বশেষ