ঢাকায় তারুণ্যের সমাবেশকে ঘিরে কিশোরগঞ্জে যুবদলের প্রস্তুতি সভায় ব্যাপক সমাগম

স্টাফ রিপোর্টার | রাজনীতি
মে ২৩, ২০২৫
ঢাকায় তারুণ্যের সমাবেশকে ঘিরে কিশোরগঞ্জে যুবদলের প্রস্তুতি সভায় ব্যাপক সমাগম

আগামী ২৮ মে ঢাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে কিশোরগঞ্জ জেলা যুবদল।

শুক্রবার (২৩ মে) বিকালে জেলা শহরের বত্রিশ এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় জেলা নেতৃবৃন্দ ছাড়াও জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌর শাখার কয়েক হাজার যুবদল নেতাকর্মী অংশ নেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও যুবদল ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক মো. সাইদুর রহমান।

জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি.এস. শরীফ এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল ময়মনসিংহ বিভাগের সহ-সমন্বয়ক জোবায়েদ হোসেন শাকিল এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও যুবদল ময়মনসিংহ বিভাগের সহ-সমন্বয়ক এডভোকেট আশরাফ জালাল খান মনন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন এর সঞ্চালনায় এতে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, জেলা যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা কিশোরগঞ্জ থেকে যুবদলের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী ঢাকায় তারুণ্যের সমাবেশে যোগদান করার প্রত্যাশা ব্যক্ত করে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থেকে কিশোরগঞ্জ জেলা যুবদল দৃষ্টান্তমূলক অবস্থান তৈরি করেছিলো। এর ধারাবাহিকতায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায়ও কিশোরগঞ্জ জেলা যুবদল তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ