কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্র থেকে ইমেইলে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগ পত্র পাঠান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পদত্যাগ পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি ড. এম ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসনটি শুন্য ঘোষণা করেন।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য পদ থেকে ড. এম ওসমান ফারুকের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এ নিয়ে জল্পনা-কল্পনার পর অবশেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
সংসদ সদস্য পদ থেকে ড. এম ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে তার নির্বাচনী এলাকায় নানা জল্পনা-কল্পনা এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।