কিশোরগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার | রাজনীতি
মে ২৬, ২০২৫
কিশোরগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। জেলা ছাত্রদলের নতুন কমিটির উদ্যোগে সোমবার (২৬ মে) বিকালে জেলা শহরে এ আনন্দ মিছিল করা হয়।

মূল মিছিল শুরুর আগে ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রথখোলা মাঠে জড়ো হন। সেখান থেকে বিকাল সাড়ে পাঁচটায় বিশাল আকারের মিছিল বের করা হয়।

জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ আনন্দ মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলটি শহরের রথখোলা, আখড়াবাজার, কালীবাড়ি মোড় পার হয়ে স্টেশন রোড ধরে গৌরাঙ্গ বাজার হয়ে পুরানথানায় গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং আগামীতে বিএনপি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এ নতুন কমিটি ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আনন্দ মিছিলে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রসঙ্গত, গত ১৫ মে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

নতুন কমিটির এটিই (আনন্দ মিছিল) রাজপথে প্রথম অভিষেক কর্মসূচি।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ