জিয়াউর রহমান রাষ্ট্রীয় দুর্যোগ ও রাজনৈতিক শূন্যতা পূরণে অগ্রণী ভূমিকা রেখেছেন: শরীফুল আলম

স্টাফ রিপোর্টার | রাজনীতি
মে ৩০, ২০২৫
জিয়াউর রহমান রাষ্ট্রীয় দুর্যোগ ও রাজনৈতিক শূন্যতা পূরণে অগ্রণী ভূমিকা রেখেছেন: শরীফুল আলম

কেন্দ্রীয় বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি এদেশের মানুষের যখন যে প্রয়োজন হয়েছে, রাষ্ট্রীয় দুর্যোগ, রাজনৈতিক শূন্যতা সব সময়ে অগ্রণী এবং অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিলেন।

একাত্তরে স্বাধীনতা যুদ্ধের পূর্ব মুহূর্তে এ দেশে অনেক বাঘা বাঘা রাজনৈতিক ব্যক্তিত্ব থাকার পরও মেজর জিয়াউর রহমান বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। স্বাধীনতা ঘোষণা করেই তিনি ক্ষান্ত হননি, সেক্টর কমান্ডার হিসেবে তিনি নিজে যুদ্ধ করে এ দেশকে মুক্ত করেছেন।

স্বাধীনতা লাভের পর দেশকে যখন তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিলো, তখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান আবার জনসম্মুখে আসেন। এক সময় দেশের মানুষ তাঁকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে।

স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের শাসনামলকে বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জে আয়োজিত এক দোয়া ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মো. শরীফুল আলম এসব কথা বলেন।

শুক্রবার (৩০ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকায় ইসলামী সুপার মার্কেট প্রাঙ্গণে কিশোরগঞ্জ সদর পৌর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

কিশোরগঞ্জ সদর পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম আশফাকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

দোয়া ও গণভোজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক এম এ সাদেক মুকুল ও নাদিম মাহমুদ হারুন, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ প্রমুখ অংশ নেন।

এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ