কিশোরগঞ্জের ৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চাইলেন জামায়াতের নায়েবে আমীর

স্টাফ রিপোর্টার | রাজনীতি
মে ৩১, ২০২৫
কিশোরগঞ্জের ৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চাইলেন জামায়াতের নায়েবে আমীর

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে জেলার ৬টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে উপস্থিত নেতাকর্মীদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। কোরআনের আইনের পক্ষে কথা বলার জন্য তাদের সংসদে পাঠানোর আহ্বান জানান।

শনিবার (৩১ মে) দুপুরে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় অধ্যাপক মুজিবুর রহমান জেলার ৬টি আসনের প্রার্থীদের উপস্থিত নেতাকর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেন।

এ সময় তিনি বলেন, আমি আপনাদের কাছে নামগুলো প্রস্তাব করছি যারা জাতীয় সংসদে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করবেন। আমি নামগুলো বলছি, আপনারা মেহেরবানি করে শুনবেন।

এরপর অধ্যাপক মুজিবুর রহমান জেলার ৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে বলেন, এই ছয়জন ভাই যদি জাতীয় সংসদে কোরআনের আইনের পক্ষে কথা বলে সেটা কি হবে আপনারা ভালো জানেন না? অতএব আপনারা মালও দিবেন জানও দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে। আমরা ভোটও চাই মতও চাই স্লোগান দিয়ে মানুষের কাছে যেতে হবে।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কোরআনের আইন চালু করতে হলে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে। মদিনার আদলে রাসুল (সা.) যেভাবে মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক সেইভাবে আমরা রাষ্ট্র কায়েম করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ।

এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে কোরআনের আইনের পক্ষে কথা বলার জন্য বলতে হবে। পারবেন? ইনশাআল্লাহ। হাত দিয়েছে কে? সম্মেলন স্থল থেকে হাজারো কণ্ঠে উত্তর আসে- আল্লাহ।

অধ্যাপক মুজিবুর রহমান যোগ করেন, আল্লাহর হাত দিয়ে কার আইনে সীল মারবেন? আল্লাহর আইনে সীল মারবেন। হাতে কথা বলবে, আল্লাহ তোমার আইনের পক্ষে আমি সীল মেরেছি।

কর্মী সম্মেলনে পরিচয় করিয়ে দেওয়া জামায়াতে ইসলামীর ছয় প্রার্থী হলেন, কিশোরগঞ্জ-১ আসনে অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ আসনে মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৩ আসনে কর্নেল (অব.) প্রফেসর ডাক্তার জিহাদ খান, কিশোরগঞ্জ-৪ আসনে এডভোকেট রুকন রেজা শেখ, কিশোরগঞ্জ-৫ আসনে অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা কবির হোসাইন।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ