আগে বিচার হবে, এর পর সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে: মুজিবুর রহমান

স্টাফ রিপোর্টার | রাজনীতি
মে ৩১, ২০২৫
আগে বিচার হবে, এর পর সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে: মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা বলছি, আগে বিচার হবে, এর পর সংস্কার হবে আর এরপরে নির্বাচন হবে। আগের মতোই যদি নির্বাচন হয় এমন নির্বাচনের দরকার নেই।

ওগুলো নির্বাচনই হয়নি। ১৪ সালে বিনা ভোটে হলো, ১৮ সালে দিনের ভোট রাতে হয়ে গেলো, ২০২৪ সালে কোনো ভোটই হলো না, নিজেরা নিজেরা ভোট করলো, ডামি নির্বাচন করা হলো। তাদের স্লোগান ছিলো, ‘আমার ভোট আমি দিবো, তোমারটাও আমি দিবো’। এভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে।

এখন নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। মৃত গণতন্ত্র, মৃত ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে জনগণের প্রতিফলন হবে না। সেজন্যে সরকারকে বলব, আগে বিচার হবে, আগে সংস্কার হবে, এরপর সত্যিকার অর্থে নির্বাচন হতে হবে।

ইলেকশন রিফর্মেশনের আগে ইলেকশন হবে না। এবং বিচারের অগে নির্বাচন হবে না। এটা আমরা জোর গলায় বলতে চাই। দেশের জনগণ আসল নির্বাচন চায়, যেনতেন নির্বাচন চায় না।

শনিবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়ামে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশে যদি কোরআনের আইন চালু করতে হয়, তাহলে জাতীয় সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে। আমরা দেশে কোরআনের আইন চাই। এই কোরআনের আইন চালু হলে দেশে শান্তি হবে।

কোরআনের আইন ছাড়া শান্তি হবে না। তাই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামায়াতে ইসলামী ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে চায়। মদিনার আদলে রাসুল (সা.) যেভাবে মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক সেইভাবে আমরা রাষ্ট্র কায়েম করতে চাই।

কোরআনের আইন চালু হলে সব ধর্ম বর্ণের মানুষ শান্তি এবং সমৃদ্ধি পাবে। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে, ইসলামের ভিত্তিতে দেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করা।

এ টি এম আজহারুল ইসলামের বিচার একটি সুবিচার হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যে বিচার তারা করেছিলো, সম্পূর্ণ অন্যায় বিচার করেছিলো। তারা বিচারের নামে অবিচার করেছিলো।

সুবিচারকে তারা গণহত্যা করেছে। জাস্টিসকে যারা জেনোসাইড করতে পারে, মিসক্যারেজ করতে পারে, যেসব বিচারক এমন অবিচারের রায় দিয়েছে, তাদের বিচার হওয়া দরকার। আন্তর্জাতিক আদালতে এই সমস্ত বিচারককে দাঁড় করাতে হবে। বাংলাদেশে সুবিচার কায়েম করার জন্য বিচার ব্যবস্থাকে মজবুত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলন বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. অধ্যক্ষ মাওলানা মো. ছামিউল হক ফারুকী এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

কর্মী সম্মেলন সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম।

এদিকে ২০ বছর অনুষ্ঠিত হওয়া এই কর্মী সম্মেলনকে ঘিরে জামায়াত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল সাড়ে ৯টার দিকে কর্মী সম্মেলন শুরু হয়। সকাল আটটা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল স্টেডিয়ামে আসতে শুরু করে। তারা ব্যানার, ফেস্টুন নিয়ে উৎসবমুখরতায় সম্মেলনে যোগ দেন।

বেলা সাড়ে ১১টা নাগাদ স্টেডিয়ামে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।

কর্মী সম্মেলনে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোণা ও জামালপুর জেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ