কিশোরগঞ্জের এসপিসহ প্রত্যাহার হওয়া চার পুলিশ কর্মকর্তাকে পুনর্বহাল করা হোক: আবু হানিফ

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জুন ৯, ২০২৫
কিশোরগঞ্জের এসপিসহ প্রত্যাহার হওয়া চার পুলিশ কর্মকর্তাকে পুনর্বহাল করা হোক: আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গত কিছু দিন আগে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের এসপিসহ তিনজন ও ঢাকার একজন পুলিশ কর্মকর্তাকে শাস্তি হিসেবে প্রত্যাহার করেছিলো।

আমরা তখনই বলেছিলাম এই ঘটনায় মাঠ পর্যায়ে কেউ জড়িত নয় বরং সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত। কিন্তু তাদেরকে শাস্তি না দিয়ে নিরীহ চার পুলিশকে প্রত্যাহার করা হয়, যা তাদের সাথে জুলুম হয়েছিল।

যেহেতু সাবেক রাষ্ট্রপতি গতরাতে দেশে ফিরেছেন, তাই তার দেশত্যাগকে কেন্দ্র করে যে চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছিল তাদেরকে পূর্বের স্থানে পুনর্বহাল করা হোক।

সোমবার (৯ জুন) নিজ এলাকা কিশোরগঞ্জে গণসংযোগ কর্মসূচি শেষে বক্তব্যে আবু হানিফ এসব কথা বলেন। বিকালে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ও বিন্নাটি ইউনিয়নে গণঅধিকার পরিষদের ২১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় জনগণের কাছে গণঅধিকার পরিষদের পক্ষে আগামী নির্বাচনে তিনি জনসমর্থন প্রত্যাশা করেন।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, আমরা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। স্বাধীনতার ৫৪ বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে। কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। আমরা সেই পেশীশক্তির বাইরে মেধাভিত্তিক রাজনীতি গড়তে চাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় এই দেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতির ঠাঁই হবে না।

আবু হানিফ বলেন, বাংলাদেশের ইতিহাসে দুইটি নির্বাচন হয়েছিল জুন মাসে, বিশেষ পরিস্থিতির কারণে। বর্তমানে সেই পরিস্থিতি নেই। এপ্রিলের আবহাওয়া, এসএসসি পরীক্ষা, রমজান মাস বিবেচনায় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন হতে পারে। সামগ্রিক বিবেচনায় জানুয়ারি এবং ফেব্রুয়ারি নির্বাচনের উপযুক্ত সময় বলে আমরা মনে করি।

কর্মসূচিতে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, সদর উপজেলার আহ্বায়ক মোমিন উদ্দিন জনি, সদস্য সচিব কবি আল মোহাম্মদ মোস্তফা, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা শ্রমিক অধিকার সভাপতি নুরুল হক প্রমুখ অংশ নেন।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ