নব্য চাঁদাবাজ-দখলদারদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত: আবু হানিফ

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জুন ১২, ২০২৫
নব্য চাঁদাবাজ-দখলদারদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত: আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ চাঁদাবাজি, দখলদারি করতো। তাদের পতনের পর অন্য অনেকেই এখন সেই দখলদারি, চাঁদাবাজি শুরু করেছে।

আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন টিকে নাই। নতুন করে কেউ আওয়ামী লীগের মত আচরণ করলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মত হবে। যারা নব্য চাঁদাবাজ-দখলদার তাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত।

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ২১ দফা প্রচার ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১২ জুন) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পুলেরঘাট বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন আবু হানিফ।

এ সময় তিনি বলেন, বিগত সময়ে কিশোরগঞ্জে অনেক আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন। কিন্তু এই এলাকায় তারা কোন উন্নয়ন করেনি। এই পুলেরঘাট বাজারে সব সময় যানজট থাকে, কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। দ্রুত সময়ের মধ্যে এখানকার যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।

আবু হানিফ বলেন, আমরা চাই রাষ্ট্রের সংস্কার করা হোক। নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা হোক, গণহত্যার বিচারের অগ্রগতি করা হোক। এই দেশের মানুষ বিগত ১৫ বছর ভোট দিতে পারে নাই, গণতন্ত্রকামী মানুষ ভোট দিতে চায়, তাই মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।

গণঅধিকার পরিষদ নেতা আবু হানিফ বলেন, ২০১৮ সালের পর থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নূর। অসংখ্য বার হামলার শিকার হয়েছেন, মামলা খেয়েছেন, জেল কেটেছেন। তারপরও আওয়ামী লীগের সাথে কোন আপস করেননি।

জুলাই গণঅভ্যুত্থানের সময়ও কারাগারে থাকা অবস্থায় রিমান্ড শেষে ভিপি নূর বলেছিলেন, আওয়ামী লীগের ৯০% পড়ে গেছে আর ১০% ধাক্কা দেন। বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে এক আপসহীন চরিত্রের নাম নুরুল হক নূর। এই নূর কোন সময়ে আপস করেননি, ভবিষ্যতেও আপস করবেন না।

গণসংযোগ কর্মসূচিতে অন্যদের মধ্যে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোমিনুল ইসলাম, জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের সাথে ছিলেন।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ