ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে কিশোরগঞ্জ থেকে যোগ দিবেন ১৫ হাজার কর্মী-সমর্থক

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জুন ২৩, ২০২৫
ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে কিশোরগঞ্জ থেকে যোগ দিবেন ১৫ হাজার কর্মী-সমর্থক

আগামী ২৮ জুন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশ ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। মহাসমাবেশে কিশোরগঞ্জ থেকে ১৫ হাজার কর্মী-সমর্থকের যোগ দেওয়ার টার্গেট নিয়ে তৎপরতা ও দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নেতারা।

প্রায় দুই সপ্তাহ ধরে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ দিনরাত গণসংযোগ ও প্রচারণায় নিজেদের ব্যস্ত রেখেছেন। এর ধারাবাহিকতায় সোমবার (২৩ জুন) বিকালে জেলা শহরে দাওয়াতি কার্যক্রমে অংশ নেন ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের নেতারা।

শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ এলাকা থেকে তারা দাওয়াতি কার্যক্রম শুরু করেন। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার ও সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ নেতৃত্ব দেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলার সেক্রেটারি মো. সাদেকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন।

দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়ার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার বলেন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসমাবেশ ডেকেছে। মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার শপথে এই মহাসমাবেশে সারাদেশ থেকে নেতাকর্মী যোগ দিবেন। কিশোরগঞ্জ জেলা থেকে ১৫ হাজার কর্মী-সমর্থকের যোগ দেওয়ার টার্গেট নিয়ে আমরা দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মহাসমাবেশের দিন বাসে করে নেতাকর্মী ও সমর্থকেরা ঢাকা যাবেন।

এছাড়া আগের দিনও নিজস্ব ব্যবস্থাপনায় ট্রেন-বাসসহ বিভিন্ন যানে করে বিশাল একটি অংশ মহাসমাবেশের উদ্দেশ্যে কিশোরগঞ্জ থেকে রওনা হবে।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ