কিশোরগঞ্জের ১০ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পাঠ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | শিক্ষা
জুলাই ৩১, ২০২৫
কিশোরগঞ্জের ১০ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পাঠ প্রতিযোগিতা

‘পাঠেই প্রস্ফুটিত হয় চিন্তার ফুল’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুর ও কটিয়াদী উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বাজিতপুর উপজেলার বিলপাড়-ডুয়াইগাঁও এলাকার মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা মিলনায়তনে সমাজভিত্তিক পাঠাগার মৃত্তিকা-রোকেয়া বেগম আলোর কারখানা এই বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করে।

বই পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথাসাহিত্যিক আফসানা বেগম।

মৃত্তিকা-রোকেয়া বেগম আলোর কারখানা’র সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান, জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক আজিজুল হক, ডা. মীর রাবেয়া আজিজ এবং সাংবাদিক নাসরুল আনোয়ার।

বই পাঠ প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন মৃত্তিকা-রোকেয়া বেগম আলোর কারখানা’র প্রতিষ্ঠাতা ম. মাহবুবুর রহমান ভূঁইয়া।

প্রতিযোগিতায় নির্বাচিত ১২০ জন শিক্ষার্থী ডা. মোহাম্মদ আজিজুর রহমানের লেখা ‘অলৌকিক শিশুরা’ গ্রন্থ থেকে পাঠে অংশ নেয়। পরে ১ম, ২য় ও তৃতীয়সহ মোট ৩০ জন বিজয়ী প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

লেখক, কবি, শিক্ষক, গ্রন্থপ্রেমী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বই পাঠ প্রতিযোগিতা উপভোগ করেন।

আয়োজক সূত্র জানায়, বাজিতপুর ও কটিয়াদী উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২ হাজার শিক্ষার্থী বই পাঠ প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেয়। সেখান থেকে ১২০ জনকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।

শিক্ষা'র অন্যান্য খবর

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

সর্বশেষ