কিশোরগঞ্জে গাঁজাসহ আটক একজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ১৯, ২০২৫
কিশোরগঞ্জে গাঁজাসহ আটক একজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে ৩০ গ্রাম গাঁজাসহ হারেজ (৪০) নামে এক ব্যক্তিকে আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে। তাকে তিন মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া জামতলা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত হারেজ সগড়া জামতলা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ হারেজকে আটক করে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালতের মধ্যে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে কয়েকশ’ মানুষ পেলেন গাছের চারা

কিশোরগঞ্জে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে কয়েকশ’ মানুষ পেলেন গাছের চারা

কিশোরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১৪১ জন চক্ষু রোগী

কিশোরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ১৪১ জন চক্ষু রোগী

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্র অধিকারের আলোচনা ও দোয়া

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্র অধিকারের আলোচনা ও দোয়া

কিশোরগঞ্জে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক চারজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে চোলাই মদ ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক চারজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি

মেজর আখতারের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ, নিঃশর্ত মুক্তি দাবি

মেজর আখতারের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ, নিঃশর্ত মুক্তি দাবি

কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় মাদক থেকে দূরে থাকার শপথ শিক্ষার্থীদের

কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় মাদক থেকে দূরে থাকার শপথ শিক্ষার্থীদের

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

সর্বশেষ