ভিপি নুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | রাজনীতি
আগস্ট ৩০, ২০২৫
ভিপি নুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ, সড়ক অবরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি করেছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল করার সময়ে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

এ সময় সড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। অনেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছুতে বিকল্প সড়ক ব্যবহার করেন।

দুপুর ১২টার দিকে শহরের পুরানথানা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে সংহতি জানান।

পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ে সড়ক অবরোধ করে। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

কর্মসূচি পালন করার সময় বিক্ষোভকারীরা সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ নেতৃত্ব দেন।

এতে বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ