কিশোরগঞ্জ সদরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার | শিক্ষা
সেপ্টেম্বর ২৯, ২০২৫
কিশোরগঞ্জ সদরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও দাখিল মাদরাসার প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।

সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের  মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান প্রমুখসহ কমিটির সদস্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউএনও মো. কামরুল হাসান মারুফ বলেন, মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর রাখতে উপজেলা প্রশাসন তদারকি টিম তৈরিসহ নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদেরও সচেতন হতে হবে।

মোবাইল আসক্তি দূর করে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও ইউএনও কামরুল হাসান মারুফ জানান।

শিক্ষা'র অন্যান্য খবর

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে সেরা পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

১৩ মেধাবীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি দিয়েছে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

কিশোরগঞ্জ: জেলা ও উপজেলাসমূহের নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

রবীন্দ্রসঙ্গীতে কিশোরগঞ্জ জেলায় প্রথম সামিহা

সর্বশেষ