কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদ প্রার্থী আবু হানিফের মোটরসাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার | রাজনীতি
নভেম্বর ৭, ২০২৫
কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদ প্রার্থী আবু হানিফের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের সমর্থনে কিশোরগঞ্জে মোটরসাইকেল শোডাউন হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে জেলা শহরের রেলস্টেশন এলাকা থেকে বের হওয়া মোটর সাইকেল শোডাউনের নেতৃত্ব দেন আবু হানিফ।

মোটরসাইকেল শোভাযাত্রা নামে বের হওয়া এই শোডাউনে শতাধিক মোটরসাইকেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা দলীয় প্রতীক ‘ট্রাক’ মার্কার পক্ষে স্লোগান ও ব্যানার–ফেস্টুন বহন করেন।

মোটরসাইকেল শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউনটি শহরবাসীর দৃষ্টি কাড়ে।

গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ কোনো সুবিধাভোগী দলের বিকল্প নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে উঠে আসা একটি শক্তি। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের জন্য, ক্ষমতার ভাগাভাগির জন্য নয়। দেশের প্রতিটি মানুষ যেন ন্যায্য অধিকার পায়, কর্মসংস্থান পায়, নিরাপত্তা পায়— সেটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, এই নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। কিশোরগঞ্জবাসী এবার প্রমাণ করবে, তারা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই এবার পরিবর্তনের সূচনা হবে।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ