কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন মাজহারুল ইসলাম

স্টাফ রিপোর্টার | রাজনীতি
ডিসেম্বর ৪, ২০২৫
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন মাজহারুল ইসলাম

অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র তিনবারের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত এই তালিকায় কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি’র প্রার্থী করা হয়েছে মোহাম্মদ মাজহারুল ইসলামকে।

কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে চারটি আসনে এর আগে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হলেও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ এই দুটি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়নি। ফলে এই ‍দুই আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে আলোচনা-কৌতূহলের অন্ত ছিলো না।

পূর্বে স্থগিত থাকা কিশোরগঞ্জ জেলার এই দুটি আসনের জন্যই বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

দলীয় মনোনয়ন পাওয়া দুই আসনের দুই প্রার্থী হলেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবাল।

দলীয় মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান হলো।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

সর্বশেষ