কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার | রাজনীতি
মে ২৫, ২০২৬
কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবারে জামায়াতের ঈদ উপহার

কিশোরগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার (২৫ মে) কুলিয়ারচর ও ভৈরব এই দুই উপজেলার ছয় শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

তারা হলেন, কুলিয়ারচর উপজেলার শহীদ ইফতী আব্দুল্লাহ ও শহীদ মাহমুদুল হাসান জয় এবং ভৈরব উপজেলার শহীদ কবীর হোসেন, শহীদ মো. ইসমাইল, শহীদ মো. রুবেল ও শহীদ মো. জুবায়েরের পরিবার।

ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।

কুলিয়ারচর উপজেলার দুই শহীদ পরিবারের হাতে ঈদ উপহার ‍তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, সেক্রেটারি মশিউর রহমান মহসিন, মাওলানা মেহেদী হাসান, ডা. ইকবাল হোসেন, মো. মিজানুর রহমান, মো. আবু হানিফ, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ভৈরব উপজেলার চার শহীদ পরিবারের হাতে ঈদ উপহার ‍তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে ভৈরব উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসাইন, সাবেক আমীর মো. কামরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মাহবুব উল্লাহ মোছা, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন, সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম ছিদ্দিক, সহকারী সেক্রেটারি প্রভাষক শাহ আলম, বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুল হক, পৌরসভা আমীর শাহজাহান সরকার, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব কাজী মাওলানা এম. এ. রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের সভাপতি শামসুল আলম সেলিম জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিয়মিত জুলাই শহীদ পরিবারের খোঁজখবর রাখা হয়। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

এর অংশ হিসেবে এবারও জেলার সকল শহীদ পরিবারকে ঈদ উপহার দেওয়া হচ্ছে। শনিবার (২৩ মে) থেকে এই ঈদ উপহার দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ঈদের আগেই জেলার ১৯ জন শহীদ পরিবারের সবার কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।

রাজনীতি'র অন্যান্য খবর

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ কিশোরগঞ্জের কৃতী সন্তান আশরাফ জালাল খান মনন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এবং প্রধান গুণ তার অর্থনৈতিক সততা: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

তারেক রহমানের ঢাকা-১৭ আসনে আইনী সহায়তা টিমের আহ্বায়ক কিশোরগঞ্জের সন্তান মনন

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চাইলেন জাহাঙ্গীর মোল্লা

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'য় হাজারো নেতাকর্মী

কিশোরগঞ্জে সিপিবি প্রার্থী এনামুল হকের মিছিল ও গণসংযোগ

কিশোরগঞ্জে সিপিবি প্রার্থী এনামুল হকের মিছিল ও গণসংযোগ

সর্বশেষ