কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন মোট ৬৮টি শূন্যপদে জনবল নিয়োগ পরীক্ষা আগামী ২৪ জুলাই ২০২৬ তারিখ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
এই নিয়োগ পরীক্ষার জন্য প্রবেশপত্র জেলা প্রশাসনের নিজস্ব ওয়েবসাইট https://dckishoreganj.teletalk.com.bd থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের রাজস্ব প্রশাসনের অধীন ১৫ অক্টোবর ২০১৯, ২৬ জুলাই ২০২২ এবং ০১ জুন ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ১৫তম গ্রেডের ড্রাফটসম্যান পদে ও ১৬তম গ্রেডের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির-কাম-ক্যাশিয়ার, সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী, মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী ও ট্রেসার পদে মোট ৮২টি (বিরাশি) শূন্যপদে জনবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের রাজস্ব প্রশাসনের অধীন ১৫তম গ্রেডের ড্রাফটসম্যান পদে ০২টি এবং ১৬তম গ্রেডের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৭টি, নাজির-কাম-ক্যাশিয়ার পদে ১৩টি, সার্টিফিকেট সহকারী পদে ১২টি, সার্টিফিকেট পেশকার পদে ১২টি, ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী পদে ১২টি, মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী পদে ১২টি ও ট্রেসার পদে ০২টিসহ মোট ৮২টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা আগামী ২৪ জুলাই ২০২৬ তারিখ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করার লিংক: https://dckishoreganj.teletalk.com.bd
আবেদনকারীগণ অনলাইনে ১৫ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত উল্লিখিত লিংকের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।