সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে কিশোরগঞ্জভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘কিশোরগঞ্জ নিউজ’। পাঠকপ্রিয় এই নিউজ পোর্টালটির পরিধি বাড়াতে প্রতিষ্ঠানটি নিম্নবর্ণিত পদসমূহে তরুণ এবং উদ্যমী জনবল নিয়োগ দিচ্ছে।
১। স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদর উপজেলা।
২। ক্যামেরা পার্সন: সংবাদ ও সাংবাদিকতায় বিষয়ে ক্যামেরায় ভিডিওচিত্র ধারণে সক্ষম।
৩। কনটেন্ট ক্রিয়েটর: সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটের জন্য আকর্ষণীয় সংবাদভিত্তিক কনটেন্ট তৈরিতে দক্ষ।
৪। ভিডিও এডিটর: সংবাদভিত্তিক ভিডিও এডিটিং, ফুটেজ কাটিং, ভয়েসওভার, গ্রাফিক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম উপযোগী ভিডিও তৈরিতে দক্ষ।
৫। প্রেজেন্টার কাম ডেস্ক রিপোর্টার: সংবাদ উপস্থাপনা, ডেস্ক রিপোর্ট তৈরি এবং ক্যামেরার সামনে সাবলীলভাবে সংবাদ উপস্থাপনায় দক্ষ।
আপনি যদি সমসাময়িক ঘটনা নিয়ে সচেতন এবং তথ্য ও সংবাদের দুনিয়ায় বিচরণ করতে ভালোবাসেন; আপনার যদি লেখা ও কন্টেন্টের মাধ্যমে মানুষের কাছে সত্য তুলে ধরার সাহস ও স্পৃহা থাকে তাহলে জীবনবৃত্তান্তসহ সরাসরি যোগাযোগ করুন। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে। যোগাযোগের শেষ সময়: ২০ সেপ্টেম্বর, ২০২৬।
কিশোরগঞ্জ নিউজ কার্যালয়
৫০, গৌরাঙ্গবাজার (সেগুনবাগিচা), কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল: ০১৬১৪ ৩৫৪৯৫০
ইমেইল: kishoreganjnews247@gmail.com