কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক তিনজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ১৮, ২০২৬
কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক তিনজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে মো. অমিত হাসান (২২), রিপন (২১) ও শফিক (২৪) নামে তিন যুবককে ইয়াবাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি সোমবার (১৭ আগস্ট) বিকালে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

মোবাইল কোর্টে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডিতদের মধ্যে মো. অমিত হাসান কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার খোকন মিয়ার ছেলে, রিপন কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ লতিবাবাদ গ্রামের রজব আলীর ছেলে এবং শফিক জেলা শহরের গাইটাল এলাকার মৃত আনিছের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ সদর থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জের ‘ক’ সার্কেল সোমবার (১৭ আগস্ট) বিকালে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া এলাকায় জামান সাহেবের পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে ৬ পিস ইয়াবাসহ মো. অমিত হাসান, রিপন ও শফিক নামের তিন যুবককে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি’র নিকট প্রসিকিউশন দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বি মোবাইল কোর্টের মাধ্যমে তিন আসামির প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ