কটিয়াদীতে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ও মেয়েসহ নিহত ৩, আহত ৩

মাসুম পাঠান | কটিয়াদী
আগস্ট ৩০, ২০২৬
কটিয়াদীতে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ও মেয়েসহ নিহত ৩, আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বাবা ও তার পাঁচ বয়সী শিশুসন্তানসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছে, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫), তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে জারামনি।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, তিনিসহ হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কবলে পড়া কাভার্ডভ্যান ও সিএনজিচালিত।অটোরিকশাটি আটক করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কটিয়াদী'র অন্যান্য খবর

মহানবীর আদর্শ বাস্তবায়ন হলেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ড. ফয়জুল হক

মহানবীর আদর্শ বাস্তবায়ন হলেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ড. ফয়জুল হক

কটিয়াদীতে প্রেমে রাজি না হওয়ায় বখাটের হামলা, ৯৯৯-এ ফোন কলে বখাটে আটক, এক বছরের সাজা

কটিয়াদীতে প্রেমে রাজি না হওয়ায় বখাটের হামলা, ৯৯৯-এ ফোন কলে বখাটে আটক, এক বছরের সাজা

কটিয়াদীতে পিস্তল, ওয়াকিটকি ও মাদকসহ আটক আওয়ামী লীগ নেতার জেল-জরিমানা

কটিয়াদীতে পিস্তল, ওয়াকিটকি ও মাদকসহ আটক আওয়ামী লীগ নেতার জেল-জরিমানা

বিএনপির নামে মামলা প্রত্যাহার হলেও হেফাজতের আলেমদের নামে মামলা বহাল রয়েছে: অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী

বিএনপির নামে মামলা প্রত্যাহার হলেও হেফাজতের আলেমদের নামে মামলা বহাল রয়েছে: অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী

কোরআন-হাদিসবিরোধী আইন সংবিধানে থাকলে তা বাতিল করতে হবে: বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক

কোরআন-হাদিসবিরোধী আইন সংবিধানে থাকলে তা বাতিল করতে হবে: বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় কটিয়াদীবাসী, উৎসবের আমেজ- উন্নয়নের প্রত্যাশায় মানুষ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ইলেকট্রিক মিস্ত্রির লাশ

সর্বশেষ