কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার পুনরায় আমীর এবং মাওলানা মাহমুদুল হাসান পুনরায় সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।
নবগঠিত এই ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ২০২৭-২৮ সেশনে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
কমিটি গঠন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জেলা নির্বাচন বিভাগের পরিচালক অধ্যাপক কাজী সাইফুল্লাহ।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম।
উপজেলার রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হন। পরে নবনির্বাচিত উপজেলা আমীরের নেতৃত্বে নির্বাচিত শূরা সদস্যদের মধ্য থেকে কর্মপরিষদ সদস্য মনোনীত করা হয়।
কমিটির অন্যরা হলেন, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার ও আলী হোসেন রনি কাওছারী, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, মানবসম্পদ সেক্রেটারি ওয়াহিদুল হক মাস্টার, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, শ্রম ও আইনবিষয়ক সেক্রেটারি শহীদুল ইসলাম দুলাল, শিক্ষাবিষয়ক সেক্রেটারি আনিসুজ্জামান রুবেল এবং পাঠাগারবিষয়ক সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম নূরী।
এছাড়া উপজেলা শূরা সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আমিনুল হক, মাওলানা মোবারক হোসাইন, মাওলানা হাবিবুর রহমান ও হাসান আল মামুন।