জুলাই গণঅভ্যুত্থান স্মরণে

কিশোরগঞ্জে জুলাই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ৩০, ২০২৬
কিশোরগঞ্জে জুলাই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রতিযোগিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কিশোরগঞ্জে জেলা পরিষদ আয়োজিত ‘জুলাই কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী।

কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মোট ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠান শেষে কুইজে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ