কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

মাসুম পাঠান | রাজনীতি
সেপ্টেম্বর ১, ২০২৬
কটিয়াদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই ভাগে ভাগ হয়ে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।

পৃথক দুটি কর্মসূচির একটিতে নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং অপরটিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

এর মধ্যে সকালে কটিয়াদী উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ডা. জহর লাল রায়, সহসভাপতি মো. শাহিদুল্লাহ, মিজানুর রহমান স্বপন, শফিকুল রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা  অংশ নেন।

অন্যদিকে বিকালে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে কটিয়াদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে পৃথক একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এই র‌্যালিতে অন্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও মাহবুবুর রহমান বাচ্চু, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইলিয়াস আলী, মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক হুমায়ুন আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রাজনীতি'র অন্যান্য খবর

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

কিশোরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহণ

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

৫ই আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর হয়ে গেছে, আর ফেরার সুযোগ নাই: আবু হানিফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি আনিসুজ্জামান, সেক্রেটারি নোমান

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রবাসী পাঁচ নেতাকে সংবর্ধনা

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

সর্বশেষ