কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ সদরুল আলম বাচ্চু (৪৪) ও সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল আমিন রুহুল সরকার (৫০)।
তাদের মধ্যে শেখ সদরুল আলম বাচ্চু কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের শেখেরপাড় গ্রামের মৃত মোহাম্মদ জিল্লুর রহমানের ছেলে ও খাইরুল আমিন রুহুল সরকার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত উসমান গণির ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।